সরকারের পদত্যাগের দাবিতে দশম দফা অবরোধের শেষ দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে দুপুরে বাড্ডা প্রগতি সরণিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম, ঢাকা জেলা ছাত্রদল উত্তরের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, পল্লীকবি জসিমউদদীন হলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), তানভীর বারী হামিম, মুজিব হলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দিন সরকার, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সহ সম্পাদক আসাদুল হক আসাদ, সদস্য ইমন ইকবাল, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ নাঈম, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, ইডেন কলেজ ছাত্রীনেত্রী বাবলি আক্তার সিমা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব, শহীদুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হাসান মিরাজ, ছাত্রনেতা ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।