মাগুরায় ২ আসনের প্রতীক বরাদ্দ যা বললেন সাকিব আল হাসান।

প্রকাশিতঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | ৫:৪২ অপরাহ্ণ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা

মাগুরা-২ আসনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বৈধ ১০ প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন। মাগুরা-১ আসনে প্রতীক প্রাপ্ত পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান- নৌকা, জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ- লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন- ডাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মোতাসিম বিল্লা- টেলিভিশন ও তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি- সোনালী আঁশ প্রতীক পেয়েছেন। মাগুরা-২ আসনে পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। যেখানে আওয়ামীলীগ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার- নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলী- লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী কাজী রেজাউল হোসেন- ডাব, বাংলাদেশ সুপ্রিম পার্টির আছাদুজ্জামান- একতারা, তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম- সোনালী আঁশ প্রতীক পেয়েছেন। নৌকা প্রতীক পাওয়ার পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমার সঙ্গে চারজন প্রার্থী আছেন। তাঁরা সবাই যোগ্য। ভোটাররা যাঁকে পছন্দ করবেন, তাঁরই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। আমাদের সবারই চেষ্টা থাকবে, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। একই সঙ্গে চেষ্টা থাকবে, যত বেশি ভোটার আনা যায়। এর ফলে এবার এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা কত ভোটারের আগ্রহ জোগাতে পারি। আরেক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, যদি সুযোগ পাই আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে কাজ করার। সবার কথা শুনব, সবার পরামর্শ নেব। সব শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব। এ সময় সাকিবের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউল ইসলাম এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাগুরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে নির্বাচন আচরণবিধি মেনে চলার কথা বলেন।