মাগুরায় আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রায় অনুষ্ঠিত

প্রকাশিতঃ ডিসেম্বর ১৯, ২০২৩ | ৭:৫২ অপরাহ্ণ
শহিদুল ইসলাম নয়ন: মাগুরা সদর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার মাগুরা নোমানি ময়দানে আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়ে পরে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিজয় শোভাযাত্রাটি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১আসনের নৌকার মনোনীত মাঝি বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় সাকিব আল হাসান বলেন বলেন, আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করলে, আমি জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি তুলে দিতে পারব। সকাল থেকেই মাগুরা সদর সহ তিন উপজেলা থেকে আওয়ামীলীগ এবং অংগ সংগঠনের নেতা কর্মী ঢাক ঢোল বিভিন্ন বাদ‍্যযন্ত্র নিয়ে মুখরিত করে রাখে মাগুরা। মিছিল পরবর্তী বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আ ফ ম ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছের বাবলু, আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলী আহমেদ আহাদ প্রমুখ।