নাটোরে বিজয়ের ৫২ বছরের বিশাল শোভাযাত্রা

প্রকাশিতঃ ডিসেম্বর ১৯, ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মহান বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চি রেলগেট থেকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে একটি বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিজয় শোভাযাত্রায় ঢাক ও বাদ্যের তালে তালে নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন। এসময় উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম ঠান্ডু, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।