মুন্সীগঞ্জে হাসপাতালের পরিত্যক্ত আবাসিক ভবনে মাদকের আখড়া।

প্রকাশিতঃ ডিসেম্বর ২৩, ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের পরিত্যক্ত আবাসিক ভবন এখন মাদক বিক্রি ও সেবনের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। পরিত্যক্ত তিনটি ভবনের মধ্যে দুই’টি ভবনেই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও বিক্রির মহাযজ্ঞ।বাহির থেকে দেখে বুঝার উপায় নেই পরিত্যক্ত ভবনের ভিতরে মাদক সেবন ও বিক্রয়কারীরা নিরাপদ। শুধু তাই নয়, পরিত্যক্ত ভবনের মধ্য একটি ভবনের মুল ফটকের কেটি গেইট ও লোহার তৈরি জানালা উধাও।আজ শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়,ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ফেনসিডিলের খালি বােতলের ছড়াছড়ি। কক্ষের ভিতরে পরে আছে ইয়াবা সেবনের সরঞ্জাম ও সিগারেটের অসংখ্য খালি প্যাকেট। ফ্লাের বিছানাে রয়েছে হােগলা। পাশেই পড়ে আছে মদের খালি বােতল।মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারীরা আরামদায়ক পরিবেশে মাদক সেবন করতে আসে এ পরিত্যক্ত ভবন দু’টিতে। সন্ধ্যা নামলেই বেড়ে যায় তাদের আনাগােনা। আরেকটি ভবন তালাবদ্ধ থাকায় সেখানে প্রবেশ করতে পারেনা মাদক সেবনকারীরা।এ বিষয় মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মন্জুরুল আলম দৈনিক ডোনেট বাংলাদেশকে বলেন, বসবাসের অযােগ্য হওয়ার কারনে ভবন ৩টি পরিত্যক্ত ঘােষনা করা হয়েছে। তবে এই ভবনের ভিতরে বা উপর মাদক সেবনের বিষয়টি আমার জানা নেই। সেখানে যেন আর কেই না ঢুকতে পারে আমি সেই ব্যবস্তা নিচ্ছি।