দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হরিণাকুণ্ডু তাহেরহুদা ইউনিয়নে লাঙ্গল মার্কার সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ উনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পর উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা বাজার ও ভবাণীপুর বাজারে জাতীয় পার্টির হরিণাকুণ্ডু উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ উঠান বৈঠকটি গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের পদপ্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান বক্তব্য রাখেন জেলার সাংগাঠনিক সম্পাদক আসিফ উদ্দীন লাবলু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা মহিলা পার্টির সভাপতি আফরোজা সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ হরিণাকুণ্ডু উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।