পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভিতরে থাকা হেলপার দগ্ধ হয়েছে।শনিবার (৬ জানুয়ারি) চাঁদপুরে ভোরে চাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, ভোরে দিকে বাসের ভিতরে হঠাৎ আগুন দেখতে পায় তারা।এরপরেই পুরো বাসে আগুন ধরে যায়। পরে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের মালিক শম্ভু চন্দ্র ঘোষ জানান, বাসটিতে ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকাকালীন সময়ে দুর্বৃত্তরা অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসে থাকা ড্রাইভার হেলপার দুজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসিন আলম বলেন, বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ে থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এতে বাসের ভিতরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বাসের ভিতরে ঘুমিয়ে থাকা ড্রাইভার ও হেলপার। আমরা ফায়ারসার্ভিসের সাথে কথা বলে অগ্নিকান্ডের সঠিক কারণ ও পরবর্তীতে আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।