স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ভোট বর্জন

প্রকাশিতঃ জানুয়ারি ৭, ২০২৪ | ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। রোববার দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। এর কিছু সময় পর ফেসবুক লাইভে আসেন জাফর আলম। তিনি বলেন, বিশেষ গ্রুপের লোকজন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক গাড়ির এজেন্টদের বের করে দিয়ে হাতঘড়ি মার্কায় সিল মারার সুযোগ করে দিচ্ছে। তাই আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। এদিকে চকরিয়া-পেকুয়ার ১৫৪ ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্রাক গাড়ি প্রতীকে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক যুবক। এছাড়া পেকুয়ায় সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।