এই পাওয়ারটা তিনি পেলেন কোথায়, নৌকার প্রার্থী সম্পর্কে সালমা ইসলাম

প্রকাশিতঃ জানুয়ারি ৭, ২০২৪ | ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের অন্যতম আলোচিত ঢাকা-১ আসনে লড়ছেন দুই হেভিওয়েট প্রার্থী লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট সালমা ইসলাম ও নৌকার সালমান এফ রহমান। প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন সালমা ইসলাম। রোববার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে লাঙলের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, শনিবার রাত থেকে আমাদের জাতীয় পার্টির কর্মীদের ভয় দেখিয়েছে, এমনকি অনেকের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। যারা এজেন্ট হয়েছে, তারা অনেকেই আসতে পারেনি। আমরা বাংলাদেশের নাগরিক, যাকে ইচ্ছে তাকে ভোট দেব। এত ভয় দেখানোর উদ্দেশ্য কী? তবে কি সে (নৌকার প্রার্থী) ভেবেছে যে, সে হেরে যাবে! জয়জয়কার আমার, কিন্তু আমার সমর্থকরাই আসতে পারছে না। তিনি আরও বলেন, দুদিন আগে সে (নৌকার প্রার্থী) বলেছে— আমি নির্বাচন থেকে সরে গেছি। আমি কী তাকে বলেছি, না সে আমার ব্যক্তি বিষয় নিয়ে মজা পাচ্ছে?। এত আতঙ্ক ছড়িয়েছে যে, পুরো দোহারবাসী মনে করেছে আমি নির্বাচনে নেই। তিনি কোথা থেকে এই পাওয়ারটা পেলেন? ক্ষোভ প্রকাশ করে এই প্রার্থী বলেন, কীভাবে নৌকার প্রার্থী বলল, যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তাকে কী আমি ফোনে বলেছি যে, নির্বাচন থেকে সরে গেছি? তিনি আবার আজকে বলেছেন যে, দুপুর ১২টার মধ্যে আমি নির্বাচন থেকে সরে গেছি। তিনি কি ভয় পেয়ে গেছেন আমাকে! কি ভেবেছে, জুলুম করে এদেশের ভোট নিয়ে যাবে নৌকার প্রার্থী, বলেন সালমা ইসলাম।