নওগাঁর নিয়ামতপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিতঃ জানুয়ারি ১০, ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি কামাল উদ্দিন সরকার, মহিলা আ’লীগের সভাপতি নাদিরা বেগম প্রমুখ।