মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুর থানার এসআই আনসারুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ১০.২৫ টার সময় মাগুরা শ্রীপুর থানাধীন দ্বারিয়াপুর এলাকা হতে ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী দ্বারিয়াপুর গ্রামের মোঃ আয়ুব শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৪), ও উপজেলার চৌগাছি গ্রামের বাবুল মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।
তাদেরকে মাগুরা শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।