বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুর সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আনুষ্ঠানিক শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে তিনি সমাধি সৌধে শ্রদ্ধা জানান।
রোববার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে ৯৯ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করে এ আসন থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন।
তিনি দুই উপজেলার ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।
১০ জানুয়ারি বাংলাদেশ সরকারের গেজেট্ভুক্ত হয়ে পবিত্র শপথ পাঠের মাধ্যমে এ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।