মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য দেশের কোন বিভাগের

প্রকাশিতঃ জানুয়ারি ১১, ২০২৪ | ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সবচেয়ে বেশি সদস্য ঢাকা বিভাগের। প্রধানমন্ত্রীসহ এই সংখ্যা ১৫ জন। এরপর মন্ত্রিসভার সবচেয়ে বেশি সদস্য চট্টগ্রাম বিভাগের। এই সংখ্যা ৯ জন। এছাড়া মন্ত্রিসভায় সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুই, খুলনা বিভাগের দুই, ময়মনসিংহ বিভাগের দুই, রাজশাহী বিভাগের দুই ও রংপুর বিভাগের দুজন স্থান পেয়েছেন। মন্ত্রিসভার ঢাকা বিভাগের ১৫ সদস্য হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩) আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১) আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১) সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪) মো. আবদুর রহমান (ফরিদপুর-১) সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪) নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) নসরুল হামিদ (ঢাকা-৩) মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) রুমানা আলী (গাজীপুর-৩) মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬) মন্ত্রিসভার চট্টগ্রাম বিভাগের ৯ সদস্য হলেন- ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) মো. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) দীপু মনি (চাঁদপুর-৩) মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯) আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) মন্ত্রিসভার বরিশাল বিভাগের ২ সদস্য হলেন- জাহিদ ফারুক (বরিশাল-৫) মহিব্বুর রহমান (পটুয়াখালী-৪) মন্ত্রিসভার খুলনা বিভাগের ২ সদস্য হলেন- নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫) ফরহাদ হোসেন (মেহেরপুর-১) মন্ত্রিসভার ময়মনসিংহ বিভাগের ২ সদস্য হলেন- মো. ফরিদুল হক খান (জামালপুর-২) আবদুস সালাম (ময়মনসিংহ-৯) মন্ত্রিসভার সিলেট বিভাগের ৩ সদস্য হলেন- মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪) শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) মন্ত্রিসভার রাজশাহী বিভাগের ২ সদস্য হলেন- সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) জুনাইদ আহমেদ (নাটোর-৩) মন্ত্রিসভার রংপুর বিভাগের ২ সদস্য হলেন- আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন যারা আ ক ম মোজাম্মেল ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আবুল হাসান মাহমুদ আনিসুল হক হাছান মাহমুদ মো. আব্দুস শহীদ সামন্ত লাল সেন নূরুল মজিদ মাহমুদ দীপু মনি মো. তাজুল ইসলাম মুহাম্মদ ফারুক খান সাধন চন্দ্র মজুমদার উবায়দুল মোকতাদির মো. আব্দুর রহমান নারায়ণ চন্দ্র চন্দ আবদুস সালাম মহিবুল হাসান চৌধুরী ফরহাদ হোসেন মো. ফরিদুল হক খান মো. জিল্লুল হাকিম সাবের হোসেন চৌধুরী জাহাঙ্গীর কবির নানক নাজমুল হাসান ইয়াফেস ওসমান নতুন সরকারের প্রতিমন্ত্রী হচ্ছেন যারা সিমিন হোসেন রিমি নসরুল হামিদ জুনাইদ আহমেদ মোহাম্মদ এ আরাফাত মহিববুর রহমান খালিদ মাহমুদ চৌধুরী জাহিদ ফারুক কুজেন্দ্র লাল ত্রিপুরা রুমানা আলী শফিকুর রহমান চৌধুরী আহসানুল ইসলাম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা গতকাল বুধবার রাত পর্যন্ত ঘোষণা করা হয়নি। শপথের পরে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।