মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে, অদ্য সকাল ১০ টার সময় বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, ঢাকা ও মাগুরা মেডিকেল কলেজের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। গাইনী, মেডিসিন, শিশু ও কার্ডিলজি রোগী সহ প্রায় এক হাজার রোগীদের ফ্রি চিকিৎসা সেবা এবং পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।এছাড়াও রোগীর রক্তের গ্রুপ, প্রেসাার ও ডায়াবেটিস নির্ণয় করা হয়।