আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে শনিবার বেলা আড়াইটার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, নিহত নাজমুল হক ফকিরাপুলের তাজমহল নামের হোটেলে ১১ জানুয়ারি ওঠেন। খবর পেয়ে শনিবার হোটেলের দ্বিতীয় তলার দুই নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত নাজমুল হকের বাড়ি সোনারগাঁও থানার কুতুবপুর। বাবার নাম হযরত আলী। তিনি গার্মেন্টসের জুট কাপড়ের ব্যবসা করতেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী তদন্ত করা হবে বলে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।