ম্যাথিউস-আসালাঙ্কার ফিফটিতে শ্রীলংকার চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশিতঃ জানুয়ারি ১৬, ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চারিথ আসালঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের জোড়া ফিফটিতে শ্রীলংকার চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রীলংকা। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন চারিথ আসালঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। পঞ্চম উইকেটে তারা ৭৯ বলে ১১৮ রানের জুটি গড়েন। এই জুটিতে দুজনেই তুলে নেন ফিফটি। ফিফটি তুলে নেওয়ার পর সাজঘরে ফেরেন আসালঙ্কা। তার আগে মাত্র ৩৯ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন আসালাঙ্কা। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সিরিজের শেষ বল পর্যন্ত খেলে যান শ্রীলংকার সাবেক অধিনায়ক ম্যাথিউস। তিনি ৫১ বল মোকাবেলা করে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৬ রান করেন। চারিথ আসালাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের জোড়া ফিফটিতে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে শ্রীলংকা। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৪৩ রান করে ৩ উইকেটে হারে শ্রীলংকা।