পল্টনের আরেক মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

প্রকাশিতঃ জানুয়ারি ১৭, ২০২৪ | ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর পল্টন থানার আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন। আরেকটি মামলায় জামিন পেলে মির্জা ফখরুলের কারামুক্তির বাধা কাটবে।