নাটোর চিনিকলে আখ মড়াই সমাপ্ত

প্রকাশিতঃ জানুয়ারি ১৮, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

৫৪ কর্মদিবসের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকল ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হলেও দুদিন আগেই সমাপ্ত হয়েছে। গত রোববার(১৪ জানুয়ারি) নাটোর চিনিকলে ২০২৩-২৪ মাড়াই মৌসুম সমাপ্ত ঘটে। আর আগে গত ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম নাটোর চিনিকলের উদ্ধোধন করেন। নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫৪ কার্যদিবসে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে ৫২ দিনে চিনিকল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৪ হাজার ৮৫০ মেট্রিক টন আখ মাড়াই করেছে। যা ৪ হাজার ২২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩ হাজার ২১৪ মেট্রিকটন চিনি উৎপাদন করে নাটোর চিনিকল। চিনি আহরণের হার ধরা ৬.৫০ ভাগ ধরা হলেও তা অর্জন হয় ৪.৬০ ভাগ। গত ২০২২-২৩ মৌসুমে ৫৪ দিনের কর্মদিবস নিয়ে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০ হাজার মেট্রিক টন। কিন্তু ৩৭ দিনের মাথায় মাত্র ৫০ হাজার ৭৪০মে.টন আখ মাড়াই করে নাটোর চিনিকল। মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত ২৪ নভেম্বর নাটোর চিনিকল ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম কার্যক্রম শুরু হয়। ৫২ দিনে নাটোর চিনিকল লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৮৫০ মেট্রিক টন আখ বেশি মাড়াই করেছে। এ বছর বছর সরকার কৃষকদের কাছ থেকে প্রতিমণ আখ ২২০ টাকা কিনেছে। একে করে চাষিরা ন্যার্য্য মূল্য পেয়েছে। ফলে চাষিরা আখ চাষে আগ্রহ হচ্ছেন। দিনে দিনে নাটোর চিনিকল এলাকায় আখ চাষ বাড়ছে বলে তিনি জানান।