সিংড়ায় শীতার্তদের মাঝে ২০ হাজার কম্বল বিতরণ

প্রকাশিতঃ জানুয়ারি ২১, ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরের সিংড়ায় গরীব, অসহায়, হতদরিদ্র ও শীর্তাতদের মাঝে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় প্রতিমন্ত্রীর বাসভবনে এসব বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাঃ সম্পাদক রুহুল আমিন, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।