মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নওগাঁর পোরশায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গণ
সংর্বধনা প্রদান করা হয়েছে।
শনিবার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।