মুন্সীগঞ্জে অতিরিক্ত পদবী ব্যবহার করায় এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।জেলার লৌহজং উপজেলার মালির অংক বাজারে ইসলামী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তার আব্দুস সালাম হাওলাদার নামের এক এমবিবিএস চিকিৎসক তার নামের পাশে বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি ব্যবহার করেছিলেন । কিন্তু ভ্রাম্যমান আদালত কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চেম্বার করায় ওই চিকিৎসককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার।বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ডা. আবদুস সালাম হাওলাদার মূলত একজন এমবিবিএস ডাক্তার। তিনি তার নামের সাথে ভুয়া অতিরিক্ত পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।