মাগুরা অবসর কালীন ছুটিতে এসআই ও কনস্টেবল

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

পুলিশের চাকরিতে ৩৯ বছর পূর্ণ করে এসআই (নিরস্ত্র) নিমাই চন্দ্র পাল ও কনস্টেবল/২০৯ শ্রী কালিদাস শিকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার দিন। মাগুরা পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মহোদয়ের উদ্যোগে সহকর্মী পুলিশ সদস্যদের কাছ থেকে পেলেন এক ব্যতিক্রমী সংবর্ধনা। শুধু তা-ই নয়, গাড়িটি ফুল-বেলুন দিয়ে সাজানোও হয়। এভাবে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাদের। এমন সম্মান পাওয়াতে অভিভূত এই পুলিশ সদস্যরা। তারা সরকারি নিয়মানুযায়ী এক বছরের অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান। চাকরির শেষ দিনে সহকর্মীরা বিশেষভাবে সম্মান জানান এই পুলিশ সদস্যদেরকে।