মাগুরার শালিখা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ৮দলীয় ক্রিকেট টুনার্মেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩.৩০টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী উপস্থিত থেকে এ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং স্বাগতিক দল উপজেলা অফিসার্স ক্লাব বনাম উপজেলা কলেজ একাদশের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক
ফারুক আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে ধারাভাষ্যকার ছিলেন মো: নাজমুল হুসাইন।