চাঁদপুরে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা
সোমবার ৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর তত্বাবধানে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়।
এসময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), চাঁদপুর, শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিসুপার
(রিভার),চাঁদপুর, মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),চাঁদপুর, মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।