চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে “চেতনার বাতিঘর” শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ | ১০:২২ অপরাহ্ণ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে \"চেতনার বাতিঘর\" এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সোমবার ৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে পুলিশ সুপারের কার্যালয়ে নব-নির্মিত বঙ্গবন্ধু গ্যালারি \"চেতনার বাতিঘর\" এর শুভ উদ্বোধন করেন নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম । শুভ উদ্বোধন কালে ডিআইজি নব-নির্মিত চেতনার বাতিঘর এর ভূয়সী প্রশংসা করেন। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয় আগমন করলে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), চাঁদপুর, শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার),চাঁদপুর, মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),চাঁদপুর, মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।