বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক মেয়র মরহুম জননেতা আলতাফ হোসেন সাহেবের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ ১২ ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় মরহুমের কবর জিয়ারত ও সকাল ১০.৩০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলানায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ। তাছাড়াও
উপস্থিত ছিলেন,মাগুরা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ মাগুরা জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।