মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ | ৪:৩০ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ১১ই ফেব্রুয়ারি রবিবার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ সভায় সভাপতিত্ব করেন। সভায় সম্মানিত অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসসহ প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার সার্বিক আইন শৃঙ্খলা আগামীতে স্বাভাবিক রাখার ব্যাপারে সংশ্লিষ্ঠদের আন্তরিকতার সাথে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।।।