মাগুরায় প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ ক্রিকেট উদ্বোধন

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪ | ১১:১৮ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরায় প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেণ অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রানা আমীর ওসমানের সভাপতিত্বে এ উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান। ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কীসহ ক্রিকেটপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও মাগুরা কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় মোট ৪ টি দল অংশ নিয়েছে।