শ্রীপুরে ১০২ পিচ ইয়াবা সহ ১ জন আটক

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ
, উপজেলা প্রতিনিধি শ্রীপুর, মাগুরা

জেলা গোয়েন্দা শাখা (ডিবি),মাগুরার মাদক বিরোধী অভিযানে ০১ (এক) জন মাদকব্যবসায়ী গ্রেফতার ও ১০২ (একশত দুই) ইয়াবা ট্যাবলেট উদ্ধার। মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ মোঃ আনোয়ার হোসন, সংগীয় ফোর্স মোঃ সুজন শেখ, মোঃ লিমন শেখ ও সোহাগ হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০২/২০২৪ তারিখ বেলা অনুমান ১১.৪৫ ঘটিকার সময় শ্রীপুর থানাধীন ০৫নং দাড়িয়াপুর ইউপির গোয়ালদা বাজারে ইজিবাইক ষ্ট্যান্ড সামনে হতে অভিযান পরিচালনা করে ১০২ (একশত দুই) ইয়াবা ট্যাবলেট সহ মাদকব্যবসায়ী ১। ইমরুল হোসেন (২২), পিং- মোঃ আমিন শেখ সাং- ঘোষিয়াল, থানা-শ্রীপুর, জেলা-মাগুরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু হয়েছে।