নাভালনিকে হত্যা করেছেন পুতিন: জেলেনস্কি

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন এটা সুস্পষ্ট। খবর আল-জাজিরার জেলেনস্কি বলেন, নির্যাতনের শিকার হাজার হাজার মানুষের মতো নাভালনিও পুতিনের হাতে নিহত হয়েছেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে। এদিকে নাভালনির মা জানিয়েছেন, সর্বশেষ ১২ ফেব্রুয়ারি আমরা তাকে কারাগারে দেখেছি। তখন তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তার মা। শুক্রবার ইয়ামালো-নেনেতস অঞ্চলের কারা বিভাগ এক বিবৃতিতে জানায়, হঠাৎ করে হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। অসুস্থতার বিষয়টি মেডিকেল কর্মীদের জানানোর পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় একটি অ্যাম্বুলেন্স টিম। প্যারামেডিকরা আসামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নাভালনির মৃত্যুর খবর জানানো হয়েছে। মস্কো থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ কারাগারে বন্দি ছিলেন নাভালনি। সাধারণত এই কারাগারে কঠোর অপরাধে শাস্তিপ্রাপ্ত আসামীদের রাখা হয়।