সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি।
শনিবার এক শোকবার্তায় প্রয়াত লায়েকুজ্জামানের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, লায়েকুজ্জামান ছিলেন নির্মোহ সাংবাদিক। একজন আদর্শবান সংবাদকর্মী হিসেবে সুপরিচিত। গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অকুতোভয়।
সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।