মাগুরায় বঙ্গবন্ধু কাপ কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১:৫৭ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতাড়া হৃদয়নাথ স্কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা কাব ফুটবল কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী বগিয়া ইউনিয়ন ও জগদল ইউনিয়ন প্রথম খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি তবে ২য়ার্ধে এ খেলায় ২-০ গোলে বগিয়া ইউনিয়ন জয়লাভ করে। খেলায় উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, পৌর মেয়র ও মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, হাজিরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন সহ প্রমুখ।