মাগুরা মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১:৫৭ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে, মহান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন,মাগুরা ২ আসনের সংসদ সদস‍্য শ্রী বীরেন শিকদার এবং মাগুরা ১ আসনের সংসদ সদস‍্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল। ১২ টার পর সরকারি দপ্তর ও বেসরকারি দপ্তরের এবং কোম্পানির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন। উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল সহ বিভিন্ন সরকারি - বেসরকারি সংস্থা, ব্যাংক, বীমা, এনজিও, সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তি বৃন্দগণ ও সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।