শালিখায় বিয়ের প্রলোভনের শিকার বিধবা সরস্বতী

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১:৫৮ অপরাহ্ণ
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে প্রেমের ফাঁদে ফেলে দুই সন্তানের জননী বিধবা সরস্বতী রানীকে সাত মাসের গর্ভবতী অবস্থায় রেখে তালবাহানা করছে মশাখালী গ্রামের তিন সন্তানের জনক সন্ন‍্যাসী বিশ্বাস। ঘটনার বিবরণে সরস্বতীর পুর্বের শশুর বাড়ীর লোক জানান, সরস্বতী ২ সন্তানের বিধবা মহিলা, তাকে বিয়ে করেছে ৩ সন্তানের বিবাহিত জনক সন্যাসী বিশ্বাস। এখন সরস্বতী বিয়ের ৭ মাস পূর্ব থেকে গর্ভবতী, তাকে এই মাসে বিয়ে করে সন্ন্যাসীর বাড়ি নিচ্ছে না, সরস্বতী পূর্বের মৃত স্বামীর বাড়ি আছে। সরস্বতীর মৃত স্বামীর পরিবার পরিজনের দাবি ছেলে ও মেয়ে রেখে সরস্বতী এখন সন্ন্যাসীর বাড়ি চলে যাক। তারা তাকে এ বাড়িতে আর স্থান দিবে না। শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সরস্বতীর মৃত স্বামী অনাথ মন্ডল গ্রাম - শ্রীফলতলা ও মশাখালী গ্রামের নিতাই বিশ্বাসের পুত্র সন্ন্যাসী বিশ্বাস।