ঢাকার বংশাল থানার পাবলিক ল্যাবরেটরি স্কুলে শহীদ দিবস উদযাপিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ
মোঃ রায়হান শেখ, ক্যাম্পাস প্রতিনিধি, বংশাল

পুরান ঢাকার বংশাল থানায় অবস্থিত পাবলিক ল্যাবরেটরি স্কুলে শহীদ দিবস উপলক্ষে তর্ক-বিতর্ক, চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষার গুরুত্ব ও মর্যাদা নিয়ে বক্তব্য প্রদান করেন মোঃ ফজলুল হক, মোঃ শফিকুল ইসলাম স্যার এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।