আলোকদিয়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ ফুটবল খেলা অনুষ্টিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরা ১ আসনের সংসদ সদস‍্য বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান এর সার্বিক পৃষ্টপোষকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ ফুটবল, কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্টিত হয়েছে।সে ধারাবাহিকতায় মাগুরা সদরের ৪ নং বগিয়া ইউনিয়ন আলোকদিয়া স্কুল মাঠে অদ‍্য ২৩ শে ফেব্রুয়ারি কছুন্দি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মঘী ইউনিয়ন ফুটবল একাদশ অনুষ্টিত হয়েছে।এই গুরুত্বপূর্ণ খেলাই উপস্থিত ছিলেন, ৪নং বগিয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মীর রওনক হোসেন, ০৩ কছুন্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাসেম ও ০৭ মঘী ইউনিয়ন চেয়ারম্যান হাসনা হেনা। তাছাড়াও উপস্থিত ছিলেন, বগিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন, বগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী আলী হাসান। বগিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ রেজাউল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলী মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম নয়ন ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী প্রমুখ। খেলায় মঘী ইউনিয়ন ২ - 0 গোলে বিজয়ী হয়েছে।