মাগুরা ৪০ পিচ ইয়াবা সহ ০১ জন আটক

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ | ৬:৪৫ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

জেলা গোয়েন্দা শাখা (ডিবি),মাগুরায় মাদক বিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেট সহ ০১ জন মাদকব্যবসায়ীকেগ্রেফতার করেছে। মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ জাহাঙ্গীর আলম, সংগীয় ফোর্স মোঃ সুজন শেখ, মোঃ লিমন শেখ ও সোহাগ হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০২/২০২৪ খ্রিঃ তারিখ অনুমান ১৬.৩৫ ঘটিকার সময় মাগুরা সদর থানাধীন ০৯নং চাউলিয়া ইউনিয়নের নিশ্চন্তপুর হতে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদকব্যবসায়ী ১। মোঃ সেলিম রেজা (৩৭), পিং- মৃত হাতেম মোল্ল্যা, মাতা- মোছাঃ- হিংগুলজান, সাং- দক্ষিণ নিশ্চিন্তপুর, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু হয়েছে।