মাগুরা\'র শালিখায় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ নাসির উদ্দিন অফিসার ইনচার্জ শালিখা থানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, সাংবাদিক সাইফুল ইসলাম ও সাংবাদিক নওয়াব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন।
পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৮-১০ হাজার লোকের সমাগমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মঞ্চস্থকরন ও ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭টায় বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।