ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা শহরস্থ নোমানী ময়দানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
মাগুরা জেলা পুলিশের পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মো. মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার),পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
পরবর্তীতে শহিদ আছাদুজ্জামান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কালজয়ী ভাষণের উপর আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাকিব আল হাসান মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১; বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার মাননীয় সংসদ সদস্য মাগুা-২: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়
অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা করেন পুলিশ সুপার,মাগুরা মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাগুরা; জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।