কসবায় নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিতঃ মার্চ ১৪, ২০২৪ | ৮:২৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ জান্নাত আক্তার-(২৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জান্নাত আক্তার লেশিয়ারা গ্রামের দক্ষিণপাড়ার গিয়াস উদ্দিনের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের দক্ষিণপাড়ার গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গিয়াস উদ্দিন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত জান্নাত আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরে করা হয়েছে।