মাগুরায় পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দোকানে অভিযান

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

পবিত্র মাহে রমজানের চতুর্থ দিন ১৫ মার্চ শুক্রবার মাগুরা শহরের চাউল পট্টি, পুরাতন কাঁচা বাজার, ঢাকা রোড়স্থ ফলের বাজার, পুলিশ লাইন ও ইছাখাদা বাজারে চাউল, মাংস, কাঁচাবাজার, মসলার দোকান, ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ক্রয় ভাউচার, মূল্য তালিকা যথাযথভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হচ্ছে কিনা তদারকি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা ও কৃষি বিপণন কর্মকর্তা, বাজার সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।