অবন্তিকার আত্মহত্যা: কুমিল্লায় সহকারী প্রক্টর এবং সহপাঠীর বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ মার্চ ১৭, ২০২৪ | ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে কুমিল্লায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামসহ বেশ কয়েককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, পরিকল্পিতভাবে আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। জানিনা মামলা করে কতটুকু বিচার পাবো। তবে আমার প্রত্যাশা থাকবে দায়ীরা যেন উপযুক্ত শাস্তি পায়। কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, রাত ৯টার দিকে মামলাটি গ্রহণ করা হয়েছে। আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি যেহেতু চাঞ্চল্যকর এবং আলোচিত তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।