মাগুরার শালিখায় নানা আয়োজনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ নাসির উদ্দিন অফিসার ইনচার্জ শালিখা থানা, আবুবক্কার মাস্টার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, মোঃ রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, জেসমিন আক্তার শাবানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ মতিউর রহমান উপজেলা নির্বাচন অফিসার, নাসিমা খাতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ আবু হানিফ মুন্সী জেলা পরিষদ সদস্য মাগুরা এছাও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চিত্রাঙ্কন, রচনা, কুইজ (বঙ্গবন্ধুর জীবনীর উপর) প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকালে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর ও ও তার পরিবারের সহিদ সদস্যদের জন্য আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কোট মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মোশারফ হোসেন, শেষে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ জন অনাথ ও এতিম বাচ্চাদের সাথে ইফতার পরিবেশন শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ শিশুদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনের মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়।