শালিখায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন

প্রকাশিতঃ মার্চ ১৮, ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায়, জাগরণী চক্র ফাউন্ডেশন মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নে \"সমৃদ্ধি কর্মসূচি\" বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ ই মার্চ ২০২৪ তারিখ রোজ সোমবার, ধনেশ্বরগাতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিলখড়ী গ্রামে স্বাস্থ্য কার্যক্রমের আওতায় \"উঠান বৈঠাক\" এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে স্বাস্থ্য ও পুষ্টি এবং অন্যান্য রোগব্যাধি থেকে বাচতে সচেতনতা মুলক আলোচনা করেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খালিদ হাসান। এছাড়া স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সচেতনতা এবং অন্যান্য সামাজিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী নাসরীন আরা। উঠান বৈঠাক পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক শরিফা খাতুন এবং আসমা খাতুন।।