মাগুরা জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্টিত

প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

অগ্নিকাণ্ড ও অগ্নিকাণ্ড সৃষ্ট দুর্ঘটনা হতে সাধারণ মানুষের জীবন ও সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং পুলিশ সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি নির্বাপন মহড়া উদ্বোধন করেন আরআই পুলিশ লাইন্স মাগুরা। মহড়া সম্পর্কে আরআই বলেন অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় কবলিত আহতদের উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ যারা পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছে তাঁদের সকলের সচেতনতা খুব জরুরী। কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার এবং কৌশল অবলম্বন করে আগুন নিভানো বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এসময় মাগুরা জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।