শনিবার ২৩ মার্চ,২০২৪ ইং তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ এর আয়োজন করা হয়। জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যকার এ ফুটবল ম্যাচে জেলা প্রশাসনের হয়ে খেলায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার জনাব মো: মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো: কলিমুল্লাহ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি জনাব চন্দন দেবনাথ প্রমুখ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৬০ মিনিটের এ প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশ উভয় দলই ৩-৩ গোলে সমতা অর্জন করে। উল্লেখ্য, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ একটু সুদৃশ্য ও নান্দনিক গোল করেন। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পৌরসভা একাদশ ৩-২ গোলে জয়ী হয়।
ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, নিয়মিত খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শরীরের স্বাভাবিক গঠন ও বৃদ্ধি বজায় থাকে অন্যদিকে যুব সমাজকে মাদক তথা অসৎ পথে পরিচালনা থেকে বিরত রাখে। এ সময় জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।