চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

প্রকাশিতঃ এপ্রিল ২১, ২০২৪ | ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।