নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন লুৎফুল হাবিব রুবেল। তিনি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলকের শ্যালক।
রোববার(২১ এপ্রিল) এক ভিডিও বার্তায় মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
আগে গত (১৯ এপ্রিল) সকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অপর চেয়ারম্যান প্রার্থী ও তাঁর শ্যালক লুৎফুল হাবিব রুবেলকে ফোনে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।
ভিডিও বার্তায় লুৎফুল হাবিব রুবেল বলেন, সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, কোনো মন্ত্রী, সংসদ সদস্যের আত্মীয়-স্বজন নির্বাচন করতে পারবে না। তারই আলোকে এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন পত্র(প্রত্যাহার) করে নিচ্ছি।
তিনি আরও বলেন,আমি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে রয়েছি। ২০০৫ সালে সিংড়া গোল-ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছি। গত ৩ তারিখে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করি। ইউনিয়ন পরিষদের পর পর তিন বার চেয়ারম্যান নির্বাচিত হই।
উল্লেখ্য: গত সোমবার(১৫ এপ্রিল)
মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন। এ সময় তারা জরুরী প্রয়োজনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে সেখান থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন দুবৃত্তরা আলাউদ্দিন মুন্সিকে অপহরণ করে নিয়ে যায়। পরে দেলোয়ার হোসেন নির্বাচন অফিস থেকে নেমে আসলে তাকেও একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে নেয়। এ সময় তারা তাকে গাড়ির ভিতর মারধর করে। পরে বিকেলে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে (সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল গ্রাম) সামনে ফেলে দিয়ে চলে যায়। চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের দুটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। দেলোয়ার হোসেনকে অপহরণ করে যে গাড়িতে তোলা হয় সেটি তার প্রতিদ্বন্দ্বী লুৎফুল হাবীব রুবেলের। পরে আহত দেলোয়ার হোসেনের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেন। পরে গত ১৯ এপ্রিল অসুস্থ্য দেলোয়ার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক।
নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে সংলাপ
নাটোর প্রতিনিধি
নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠান হয়েছে।
রোববার(২১ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় ডাকসো ফাউন্ডশনের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সুনীল কুমার রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেন- নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট অফিসার আমিনুল ইসলাম।
তিনি বলেন, গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা, শিশু চিকিৎসা, মেয়েদের ৬টি রোগের টিটি ইনজেশন, বিনামূল্যে ওষুধ সরবারহসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা করা হয়। করোনা পরীক্ষার মাধ্যেমে সনদ প্রদান ও পুঙ্গ ভাতার জন্য আবেদনের সনাক্তকরণ করা হয়। এসব সেবার ফলে সাধারণ মানুষের দোড়গড়ায় সহজে স্বাস্থ্যসসেবা নিশ্চিত হচ্ছে।
এসময় সংলাপে ডাসকো ফাউন্ডেশন’র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, বিভিন্ন কমিউনিটি থেকে আগত সিএসও সদস্য, ছাত্র-ছাত্রী, উপজেলা সিএসও সদস্য, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।