অবৈধ মোটরসাইকেল আটক অভিযান শুরু করেছে আইন-শৃংখলা বাহিনী এর ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র বিহীন ১৯ টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে।রোববার ১২ মে সকাল ৯ টা থেকে ৫টা বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র বিহীন এ ১৯ টি অবৈধ মোটরসাইকেল আটক করেন।এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, বৈধ কাগজপত্র না থাকায় ১৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে।আপনারা জানেন উপজেলা পরিষদ নির্বাচন চলমান। নির্বাচনী আচরণবিধি রক্ষায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।