গজারিয়া পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা,মামলায় ইউপি চেয়ারম্যান রিমান্ডে।

প্রকাশিতঃ মে ১২, ২০২৪ | ১১:২২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালটপেপার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্র-সস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুর একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ‌ আজ রবিবার (১২ মে) দুপুর দুইটার দিকে আসামি মিঠুকে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত ৫ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার তার একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেনি।এর আগে নির্বাচনের দিন গত ৮ মে গজারিয়া উপজেলার হোসেনদি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল হক মিঠু আনারস প্রতীকের প্রার্থী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম এর পক্ষে ব্যালটপেপার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্র-সস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও দুইশো ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ। গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই জাহিদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শো থেকে দুইশো জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।একই দিন নির্বাচনী কেন্দ্রের বাইরে পুলিশের উপর হামলা চালানোর ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে মনিরুল হক নিঠুর লোকজনের মারধরের শিকার হন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি গুলজার হোসেন। এই ঘটনায় সে বাদী হয়ে গজারিয়া থানায় মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে অপর একটি মামলা দায়ের করে।পরে পুলিশ মনিরুল হক মিঠুকে শনিবার রাত ৯ টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা হতে গ্রেফতার করে আজ রবিবার মুন্সীগঞ্জ আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন দৈনিক ডোনেট বাংলাদেশ কে বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা ,পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলার প্রধান আসামি মনিরুল হক মিঠুকে গ্রেফতার করে সাত দিনের পুলিশ রিমান্ডসহ আদালতে প্রেরণ করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরো বলেন, এক মামলায় আপাতত গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।